শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

নিরাপদ সড়ক চাই এর ইফতার মাহফিল সম্পন্ন

reporter / ৪০৭ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

জাহিদুল ইসলাম ফাহিমঃ
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
১৬ এপ্রিল (শনিবার) বাদ আসর থেকে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তসলিম। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি বলে, সড়ককে নিরাপদ রাখা আমাদের সকলের দায়িত্ব। নিরাপদ সড়ক চাই এই আন্দোলন সকলের জন্য এবং স্বার্থে, সড়ক নিরাপদ থাকলে আমরা নিরাপদে বাড়ি ফিরতে পারবো। সড়ক দূর্ঘটনায় আমরা আর আমাদের কোন প্রিয় মানুষকে হারাতে চাই না। আমরা যাত্রী হিসেবে যখনই যেই গাড়িতে উঠি চালকে সবসময় বলবো নির্ধারিত গতিতে গাড়ি চালানোর জন্য, এভাবে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতনতার বলয় তৈরি করতে পারলে দূর্ঘনার আশঙ্কা কমবে।
নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হেসেন সৈকতের সঞ্চালনায় সভাপতি বারাকাত উল্লাহ্ পাওয়ারীর সভাপতিত্ত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিঠু,সমাজ সেবক কামরুল হাসান সউদ, নিসচা ফরিদগঞ্জ উপজেলা শাখার সাবেক সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী, ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইমদাদ, নিসচা সহ-সভাপতি আমান উল্লাহ আমান।
এর পর আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা হাবীবুর রহমান।
এসময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,নিসচা এর সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাস, সমাজ সেবক মনির হোসেন, নিসচা সদস্য জসিম উদ্দিন, রুহুল আমীন খান স্বপন, আমান উল্লাহ খান ফারাবী,বাকী বিল্লাহ,সাঈদ পাটোয়ারী, শাহাবুদ্দিন মিজি,মামুনুর রশিদ, আল আমিন, জাহিদুল ইসলাম ফাহিম সহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর