শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

পদ্মা-মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না ———সুজিত রায় নন্দী

reporter / ৫৫০ ভিউ
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, ১৯৭৫ আর ২০২৩ সাল এক নয়। বাংলার মাটি ও মানুষের কাছ থেকে আওয়ামী লীগ জন্ম হয়েছে। আমরা সবাই এ মাটির সন্তান। আমরা এ মাটি নিয়ে কখনো বিশ্বাসঘাতকতা করবো না। পদ্মা মেঘনার বালু আমাদের দেশের সম্পদ। পদ্মা মেঘনা থেকে কেউ বালু উত্তোলন করে চাঁদপুর শহরকে ঝুঁকিতে ফেলতে পারবে না এবং অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। চাঁদপুরের প্রশাসন যেন অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন সেই আহবান জানাচ্ছি। চাঁদপুরবাসী আপনাদের পাশে থাকবে।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেদিন শেখ হাসিনার নেতৃত্বে এদেশ অন্ধকার থেকে ঘুরে দাঁড়িয়েছিলো। আজকে এদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বিশ্বের কাছে মানবতার প্রতীক। তিনি মানবতার মা। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল শূন্যতা পূরণ করছি।
সুজিত রায় নন্দী বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা করোনা ভাইরাসেন প্রাদুর্ভাব মোকাবেলা করেছি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রনে রয়েছে। আমরা ঐক্যে বিশ্বাস করি। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে চাই।
জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ওহিদুল ইসলাম ওহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরন, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মো. মঞ্জু, আওয়ামী মৎসজীবী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সফিক গাজী, বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি ইসমাইল হোসেন ও রেলওয়ে শ্রমিক লীগ নেতা বিপ্লব পাটওয়ারী প্রমূখ।


এই বিভাগের আরও খবর