শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লাহ ফান্ডের উদ্যোগে দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী উপহার

reporter / ৬১০ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্বেচ্ছাসেবী তরুণদের মানবতাবাদী সংগঠন পিতলগঞ্জ মানবকল্যাণ লিল্লাহ ফান্ডের উদ্যোগে স্থানীয় ২ শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। ১৭ এপ্রিল সোমবার বিকালে উপজেলার পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ি এলাকায় সংগঠন কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল হক ভুঁইয়া ঝিনু, আব্দুল আউয়াল ভুঁইয়া,আবু মোঃ সেলিম,সাংবাদিক মাহবুব আলম প্রিয়,  নারায়ণগঞ্জ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, সংগঠনের সভাপতি খাইরুল ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল মিয়া, কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ সংগঠনের  সদস্যরা।
এ সময় স্থানীয় ২ শতাধিক দরিদ্রদের মাঝে চাল,ডাল, তেল,সেমাই,চিনি,লবন,আলুসহ প্রযোজনীয় খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।


এই বিভাগের আরও খবর