শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

প্যাকেটে ওজন কম ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা

reporter / ৩৮৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি :
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারাখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার চাঁদপুর সদরের মৈশাদীর তালতলা এলাকায় হারুন বেকারীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত অপরাধ খুঁজে পাওয়া যায়। সেমাইতে মাছি,মাকড়শার আঁশ,তৈরিকৃত ডালডা ও ঘিতে  শুকনা পাতা ও ময়লা, বাথরুমে সাবান ব্যবহার না করা,ময়লা ও ঘর্মাক্ত হাত দিয়ে সেমাইয়ের কাই তৈরি করা, স্যাঁতসেঁতে মেঝে,খাবার তৈরি রুমে স্টাফদের জামাকাপড় ও সিগারেটের টুকরা ফেলে রাখা , প্যাকেটজাত সেমাইতে ওজনে কম দেয়া সহ সর্বোপরি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরির অপরাধে  উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সেমাই কারখানাতে বাজারে এই তদারকি অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।   ওই সময় অভিযান পরিচালনায় সহায়তা করেন চাঁদপুর জেলা ডিবি পুলিশের একটি চৌকশ টিম।
ভোক্তার স্বার্থে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।


এই বিভাগের আরও খবর