শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

চাঁদপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

reporter / ৩৩২ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রী দেশের মানুষকে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করছেন —শিক্ষামন্ত্রী
রিয়ন দেঃ
প্রধান অতিথির বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, এমপি। ছবি:ফো কাস মোহনা.কম
চাঁদপুর : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু একটি সবুজ বাংলা গড়তে চেয়েছিলেন, সেই সবুজ বাংলা গড়বার প্রচেষ্টার অংশ হিসেবে তাকে অনুসরন করে সারাদেশে বৃক্ষরোপন অভিযান। মাননীয় প্রধানমন্ত্রী পহেলা আষাঢ় বৃক্ষরোপন অভিযান শুরু করেন এবং দেশের মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেন।
শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগের আয়োজনে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমেও যুক্ত করার চেষ্টা করছি শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগাবে, গাছের যত্ন নিবে এবং গাছের সম্পর্কে জানবে এবং জার্নাল লিখবে। এভাবে গাছের যত্ন নিতে শিখলে নিজের এবং পরিবারেরও যত্ন নিবে। এর মাধ্যমেই পৃথিবীটা সুন্দর হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। আমাদের বেঁচে থাকার সবচাইতে বড় উৎস। কারণ অক্সিসেজন ছাড়া আমরা বাঁচতে পারিনা। তাই যে জিনিসটি আমাদের বেঁচে থাকার মূল উপাদান দেয়া, তাকেত আমাদের যত্ন নিতে হবে। গাছ লাগানের মাধ্যমে আমাদের চারদিক সবুজ হবে। তখন গাছগুলো শুধুমাত্র অক্সিজেনই দিবে না, আমাদেরকে ফুল, ফল এবং কাঠ দেয়। আমাদের সব দিক দিয়েই গাছ উপকারে আসে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন। বক্তব্য পূর্বে মন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর