শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে ইউপি নির্বাচনে নৌকার ঠাঁই হলো চারে, আনারসের জয়

reporter / ২৬১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদগঞ্জের পাইপাড়া দক্ষিণ ইউপি নির্বাচনে নৌকার ঠাঁই হলো চারে। স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নৌকার চেয়ে ২১৮১ ভোট বেশি পেয়ে নির্বাচি হয়েছেন।
২৮ নভেম্বর সোমবার সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ওই ইউনিয়নের ১২৭৭৬ জন ভোটর ভোট প্রয়োগ করেন।
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবশেষে স্বতন্ত্র প্রার্থী রাজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতীক বরাদ্দের দিন দুই দফা তার উপর হামলা করে তরুণ এই প্রার্থীকে আলোচনায় এনে দিয়েছেন নৌকা প্রার্থীর অতি উৎসাহি সমর্থকরা। সকল প্রতিবন্ধকতা এড়িয়ে সর্বকনিষ্ট এই প্রার্থী পেলেন সর্বোচ্ছ ভোট। তিনি ৩৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো.হুমায়ুন কবির পেয়েছেন ২৬৩৪ ভোট।
এটাই ফরিদগঞ্জে প্রথম ইভিএম ভোট। ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে ২০ হাজার ৩শ ৩০টি ভোট। এর মধ্যে কাস্টিং ভোট হয়েছে ১২ হাজার ৭শ ৭৬ টি, বাতিল হয়েছে ৪১ টি। এখানে শতকরা প্রায় ৬৩ পার্সেন্ট ভোট পড়েছে।
৭ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌক প্রতীকের প্রার্থী মোহাম্মদ হোসেন মিন্টু পেয়েছেন ১৩৮৮ টি, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজী (ঘোড়া) ২৬৩৪ টি, মো. ফারুক আহমেদ (টেলিফোন) ২৫৩৩, হোসাইন আহমেদ রাজন শেখ (আনারস) ৩৫৬৯ ভোট, সাবেক চেয়ারম্যান রমজান আলী খান (চশমা) ৩০৫ ভোট, ইসালামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. হেলাল উদ্দিন (হাতপাখা) ১২৫০ ভোট, কাজী ইকবাল হোসেন পিন্টু (মটর সাইকেল) ১০৫৬ ভোট পেয়েছেন।


এই বিভাগের আরও খবর