শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জে চেয়ারম্যান সচিবের দ্বন্দ্বে সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসীর মানববন্ধন

reporter / ৬৬০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখিয়া (পঃ) ইউনিয়নের চেয়ারম্যান সচিবের দ্বন্দ্বে সেবা থেকে বঞ্চিত ইউনিয়নবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে ইউনিয়নের চৌমুহনী বাজারে ইউনিয়নের শত শত নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় মিজি, বিলকিস বেগম, রহমতনেছা, জামাল হোসেন, আলমগীর, সিরাজ মিয়া গাজী, প্রতিবন্ধী বেবী, ফাতেমা বেগম।

বক্তারা বলেন, গত ৮ অক্টোবর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও সচিব ইমাম হাসানের মধ্যে দ্বন্দ্ব হয়। চেয়ারম্যান ও সচিবের কক্ষ তালাবদ্ধ থাকায় ইউনিয়নের লোকজন সেবা না পেয়ে ফিরে যাচ্ছে। তাদের দ্বন্দ্বে ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ ঘটনায় চেয়ারম্যানের নির্দেশে তার ভাগিনা এমরান হোসেন মিশু নাটক সাজিয়ে মিথ্যা মামলা দিয়ে স্থানীয় আওয়ামীলীগ পরিবারের লোকজনকে হয়রানি করছে। সন্তানের জন্ম নিবন্ধনের জন্য ৫ হাজার টাকা দিতে হবে, ২১ বছর ধরে বিধবা মহিলার কাছে ভাতা করবে বলে টাকা চাওয়া, প্রতিবন্ধীকে ভাতা ও চাল দেয়ার কথা বলে হয়রানিসহ নানা ধরনের অভিযোগ করেন বক্তারা।

উল্লেখ্য, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুঃখিয়া (পঃ) ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের অনিয়মের বাঁধা এবং রাজস্ব খাতের বকেয়া টাকা রাষ্ট্রীয় খাতে জমা দেয়ার কথা বলায় সচিব ইমাম হাসানকে পরিষদে প্রথমে গালমন্দ করে পরে চড় থাপ্পড় দেন চেয়াম্যান। এর পর থেকে তাদের দ্বন্দ্বে ইউনিয়নবাসী সেবা থেকে বঞ্চিত হচ্ছে।


এই বিভাগের আরও খবর