শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ।। উভয় পক্ষের আহত ১০

reporter / ৩৩২ ভিউ
আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ফরিদগঞ্জ উপজেলার  ১ নং বালিথুবা ইউনিয়নে সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে দু ‘পক্ষের সংঘর্ষে  অন্তত  ১০ জন আহত হওয়ার  খবর পাওয়া গেছে।
জানা যায়,ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের বরকন্দাজ বাড়ির ছিদ্দিক বরকন্দাজের সাথে তার ভাই আব্দুল জলিল ও বোনের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ছলে আসছিলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল ২৬ জানুয়ারি বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ।
এবিষয়ে ছিদ্দিক বরকন্দাজের জামাতা আহত সিরাজ মিজি জানায়,আমার শশুরের ১০ শতাংশ জমি তার ভাই ও বোনের ছেলেরা জোর পূর্বক দখল করে নেয়। খবর পেয়ে আমরা সেখানে  যাওয়া মাত্র  পূর্ব থেকে ওত পেতে থাকা আমার শশুরের ভাই  আব্দুল জলিল বরকন্দাজের ছেলে সুজন (২৫), মিলন (২৩) ও বোনের ছেলে শাহাদাত (২৭), আক্তার (২৪) দেশীয় অস্ত্র দিয়ে আমাদের  উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি , আমার ভায়রা রাসেল খান, মাসুদ বরকন্দাজ, নারগিস বেগম, ফরিদা বেগম গুরুতর আহত হই। পরে আমাদেরকে উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
প্রতিপক্ষ সুজন ও তার পরিবারের অন্যান্যরা জানান, দীর্ঘদিন ধরে আমাদের  জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।মূলত আমরা তাদের থেকে ৭ শতাংশের উপরে  জায়গা পাই। আমরা পূর্ব থেকে ৪ শতাংশ জমি ভোগ দখল করে আসছি।  বাকি জায়গা আমাদেরকে বুঝিয়ে না দেওয়ার কারণেই এই বিরোধ চলে আসছে। ফলে ২৫ জানুয়ারি আমরা আমাদের ওই বাকি জমিতে দখলে যাই। তার পরের দিনই তারা দলবদ্ধ হয়ে আমাদেরকে  জায়গা থেকে  উচ্ছেদ করতে যায়।এসময় আমরা বাধা দিলে  তারা ক্ষিপ্ত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের অনেকে আহত হয়। আহতরা হলেন, আব্দুল রব গাজীর স্ত্রী কইতুরি বেগম (৪৫), তার কন্যা তানজিনা আক্তার (১৯), ছেলে আক্তার হোসেন (২০)
আব্দুল জলিলের স্ত্রী লিলু বেগম (৪৫), ছেলে মিলন , সুজন।


এই বিভাগের আরও খবর