শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

reporter / ৪২৩ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিম 
‘‘নিরাপদ মাছে ভরবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ”  এ স্লোগান কে সামনে রেখে  ফরিদগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৪ জুলাই রোববার   উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা তাসলিমুন নেছা’র সভাপতিত্বে ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, মৎস্য উৎপাদনে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ উপজেলা প্রথম স্থান অধিকার করেছে এবং সারা বাংলাদেশের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে।  এটা আমাদের গর্বের বিষয়। মনে রাখতে হবে মাছ চাষ করতে হবে নিরাপদে, কীটনাশক দ্বারা যেন মাছের কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে,মনে রাখতে হবে কৃষি কাজ ও মৎস্য চাষে বাংলাদেশের মানুষের জীবিকা নির্ভর করে।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাঃ ফারহানা আক্তার রুমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম,মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া ও মৎস্য চাষী রোমান হোসেন। আলোচনা শেষে অনুষ্ঠান শেষে উপজেলা শ্রেষ্ঠ মৎস্যচাষী রোমান হোসেন মিজিকে ক্রেস্ট,সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করণ শেষে সড়ক র‌্যালী করেন অতিথিবৃন্দ


এই বিভাগের আরও খবর