শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৬

reporter / ৩৫৬ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কে ফরিদগঞ্জ ব্রিজের উত্তর পাশে ট্রাক ও সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি স্কুটার আরোহী ৫ জন যাত্রী ও চালকসহ ৬জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
১ আগস্ট সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতরা হলেন, সিএনজি চালক, চাঁদপুর উপজেলার বাড়গা এলাকার সোহাগ(২৪), যাত্রী
 ফরিদগঞ্জ উপজেলার হর্নি দূর্গাপুর এলাকার শারমিন (৩০), একই এলাকার মোহাম্মদ (৩০), একলাশপুর এলাকার হাসিনা বেগম (৪০), একই এলাকার সোহেল (৫০), কাওনিয়া এলাকার আনোয়ার হোসেন (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১টার দিকে ফরিদগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় দক্ষিণ দিক যাওয়া যাত্রীবাহী সিএনজি ও উত্তর দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী সিএনজিটি রাস্তার পাশে দুমরেমুচড়ে গেলেও ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে পালিয়ে যায় এবং সিএনজি স্কুটার আরোহী এবং চালকসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও পুলিশের সহযোগিতায় হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদে আমরা ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি স্কুটারটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও ট্রাকটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর