শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে দুই শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

reporter / ৩৫২ ভিউ
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বাকার মোল্লা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আখতার’র অবসর জনিত বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
সংবর্ধিত অথিতি হিসেবে অত্র বিদালয়ের দায়িত্বপালন কালের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধান শিক্ষক আবু বাকার মোল্লা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আখতার।
বড়গাঁও সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ইয়াছিন হোসেন’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, বড়গাঁও উচ্চ বিদালয়ের সভাপতি প্রকৌশলী মাহমুদুল আমিন খাঁন, সুবিদপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর