শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

ফরিদগঞ্জে মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

reporter / ৬১৩ ভিউ
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
“আমরা ফুটবল ভালোবাসি, মাদক কে না বলি” এই প্রতিপাদ্যকে
সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ মাদক বিরোধী ফুটবল প্রীতি ম্যাচ
অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের মাঠে
সোমবার (৫ জুন) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের
আয়োজনে ও জেলা, উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মাদকদ্রব্যের
অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত
কর্মপরিকল্পনা বাস্তবায়নে মাদক বিরোধী ফুটবল ম্যাচ ২০২৩ অনুষ্ঠিত
হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল
ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন,জেলা ক্রীড়া কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, পাইকপাড়া
ইউজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব, উপজেলা ক্রীড়া
সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, সমাজসেবক জসিম
উদ্দিন, রুহুল আমিন খাঁন স্বপন প্রমুখ।
ফুটবল প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে পাইকপাড়া ইউজি উচ্চ
বিদ্যালয়ের দশম শ্রেণি ও নবম শ্রেণির শিক্ষার্থীরা। খেলায় নবম
শ্রেণিকে কে ৩-০ গোলে হারিয়ে বিজয়ী হয় দশমশ্রেণির শিক্ষার্থীরা।
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে মাদকের
বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষে বক্তব্য রাখেন উপস্থিতিরা। এ সময়
উপস্থিত সকলকে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়।


এই বিভাগের আরও খবর