শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

ফরিদগঞ্জে সাংবাদিকদের সাথে জাকির হোসেন প্রধানিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

reporter / ৩৩৬ ভিউ
আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো.জাকির হোসেন প্রধানিয়া ফরিদগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার (১৪ অক্টোবর) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমি নির্বাচনে প্রার্থী হয়েছি সেবার মানসিকতা নিয়ে। আমি পরিবর্তনে বিশ^াসী। নির্বাচনে ১২৭৩ জন ভোটার স্বাধীন ভাবে আগামী ১৭ অক্টোবর জেলার ৮টি উপজেলার ৮টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট প্রদান করে তাদের দৃষ্টিতে যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করবে বলে বিশ^াস করি এবং রাখি। তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে আমার অংশ নেয়ার একটি অন্যতম কারণ এককেন্দ্রিক না থেকে বহুকেন্দ্রিক অবস্থার সৃষ্টি করা। আমার বিশ^াস ভোটাররা আমাকে মূল্যায়ন করলে আমি একটি নিদিষ্ট গণ্ডির মধ্যে বসে না থেকে জেলার সর্বত্র নিজেকে ছড়িয়ে দিবো। নেতা হওয়ার স্বপ্ন আমাকে গ্রাস করেনি, জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছি।
প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন’র পরিচলনায় এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান, ফিরোজ মাহমুদ, মো. সজল, সাদ্দাম উল্ল্যা, নিরব আহম্মেদ, মাসুদ, সৈকত হোসেন, আসাদ হাওলাদার প্রমুখ। মতবিনিময়কালে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর