শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জ ইসলামিয়া হাসপাতালে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত

reporter / ৩০০ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ হাছান আলীঃ
ফরিদগঞ্জ ইসলামিয়া হাসপাতাল ( প্রাঃ ) এর আয়োজনে এক শতাধিক অসহায় ও দরিদ্র রোগীদের দিনব্যাপি ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার ( ১০ ফেব্রুয়ারী ) সকালে রায়পুর রোড, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের পূর্ব মাথায় অবস্থিত ইসলামিয়া হাসপাতাল ( প্রাঃ ) এর ব্যবস্থাপনায় এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রেসপিরেটরী মেডিসিন ( বক্ষব্যাধি মেডিসিন ) এর বিভাগীয় প্রধান, মেডিসিন, বক্ষব্যাধী ও এ্যাজমা বিশেষজ্ঞ অধ্যাপক (ডাঃ) এ. কে. এম. মোস্তফা হোসেন মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
মেডিকেল ক্যাম্পে আগত রোগীদেরকে বিনামূল্যে ব্যাবস্থাপত্র প্রদান করেন অধ্যাপক (ডাঃ) এ. কে. এম. মোস্তফা হোসেন।
হাসপাতালের চেয়ারম্যান সাংবাদিক আমান উল্যা আমান জানান, ফরিদগঞ্জের অসহায় হতদরিদ্র মানুষের সুবিধার কথা বিবেচনা করে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
অধ্যাপক (ডাঃ) এ. কে. এম. মোস্তফা হোসেন ফ্রি চিকিৎসা ক্যাম্পেইনের আওতায় প্রতিমাসে ৩ বার করে
আমাদের হাসপাতালে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের পরিচালক প্রশাসন শাওন পাঠান, ব্যাবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন, পরিচালক অর্থ আমিন পাটওয়ারী।


এই বিভাগের আরও খবর