শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রধান মন্ত্রীর জন্মদিন পালন

reporter / ২৯২ ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মবার্ষিকী  উপলক্ষ্যে কেক কাটা  আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার সকালে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনের সভাপতিত্বে ও  আল-আমিন পাটওয়ারীর সঞ্চালনায় শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে চাঁদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান বলেন, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত জাতির জন্য সেবা করে যাচ্ছেন আমাদের নেত্রী। শেখ হাসিনার মত এমন নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করি এর চাইতে বড় আর কি হতে পারে না। কয়দিন আগে একটি সংস্থা প্রতিবেদন উঠে এসেছে বিশ্বের তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের নেত্রী একজন।
এর আগে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি খাজে আহমেদ মজুমদার।
আলোচনা সভা পর্ব শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।  মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মুফতি আল-আমীন। পরে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে কেক কাটা শেষে অনুষ্ঠানে উপস্থিত সকল নেতৃবৃন্দ একটি র‍্যালি নিয়ে ফরিদগঞ্জ বাজারের মুল সড়ক পদক্ষিন করেন। র‍্যালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনের শুভেচ্ছা স্লোগানে মুখরিত হয়ে উঠে।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া , মাহমুদুল হাসান মিরাজ,
উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাচ্ছুম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, সাধারণ সম্পাদক আল-আমিন,পৌরসভা ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক হৃদয় গাজীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের আরও খবর