শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি – বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ 
মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি- বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ফরিদগঞ্জ প্রেসক্লাব’র ত্রি-বার্ষিক সাধারণ সভায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হওয়া দিনের প্রথম অধিবেশনে ফরিদগঞ্জ প্রেসক্লাবের  প্রতিষ্ঠা বার্ষিকী পর্ব সম্পন্ন হয়। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুন নেছা,  উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ।
দিনের দ্বিতীয় অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন এর সঞ্চালনায় শুরু হয় সাধারণ সভার কার্যক্রম।  সাধারণ সভায় ফরিদগঞ্জ প্রেসক্লাব’র পরবর্তী তিন বছরের জন্য  সভাপতি ও সাধারণ সম্পাদক দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  দুটি পদের বিপরীতে দুই জন সভাপতি প্রার্থী ও চারজন সাধারণ সম্পাদক প্রার্থী প্রতিদন্দীতা করেন এবং এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৫৩ জন। সভাপতি পদে ভোটের ব্যবধানে দৈনিক মানবজমিন’র ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর দর্পন’র ফরিদগঞ্জ অফিস প্রধান আবু হেনা মোস্তফা কামাল কে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন দৈনিক ইনকিলাব পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা এবং দৈনিক চাঁদপুর কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি মামুনুর রশীদ পাঠান। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় দৈনিক আনন্দ বাজার পত্রিকার ফরিদগঞ্জ সংবাদদাতা ও দৈনিক চাঁদপুর কন্ঠ’র নিজস্ব প্রতিনিধি নুরুল ইসলাম ফরহাদ। সাধারণ সম্পাদক পদে অপর তিনজন  প্রার্থী ছিলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ’র ফরিদগঞ্জ ব্যাুরো প্রধান প্রবীর চক্রবর্তী, দৈনিক চাঁদপুর প্রবাহ’র ফরিদগঞ্জ প্রতিনিধি আমান উল্লাহ আমান,  দৈনিক চাঁদপুর বার্তা ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকত।


এই বিভাগের আরও খবর