শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বাংলাদেশ উপভোগ করতে যাচ্ছে এক চমক পূর্ণ নির্বাচন — নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান

reporter / ৩৪২ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

মোঃ আল আমিন হোসেনঃ
নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান বলেছেন, নির্বাচন কমিশন চেষ্টা করেছিল অন্তত ১৫০ আসনে ইভিএমের মাধ্যমে নির্বাচন করার । কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত সেটি হচ্ছে না। এখন আমাদের কাছে যতগুলো সচল ইভিএম মেশিন রয়েছে, সেগুলো দিয়ে শহর কেন্দ্রিক কেন্দ্রে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আপনাদের জন্য নির্বাচনে অনেক চমক রয়েছে। যথাসময়ে সেগুলো আপনাদের দৃষ্টিগোচর হবে। আমাদের মেয়াদ প্রায় এক বছর হতে চলল। ইতিমধ্যেই আমরা সংসদ উপনির্বাচন, সিটিকর্পোরেশন, জেলা পরিষদ , পৌরসভা এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই উপজেলাতেও একটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেমন হয়েছে সাক্ষী আপনারা। আশা করছি আামরা ভোটারদের প্রত্যাশা মেটাতো সক্ষম হবো। গ্রহণযোগ্য ও অংশগ্রহণ মুলক নির্বাচন করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ উপভোগ করতে যাচ্ছে এক চমক পূর্ণ নির্বাচন।
রোববার (২৯ জানুয়ারি) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের সকল প্রকার প্রস্তুতি শুরু করেছি। ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে দিয়েছি। আশা করছি আগামী নির্বাচনের পূর্বেই আমরা আমাদের সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করে সুন্দর নির্বাচনী পরিবেশ উপহার দিতে পারবো।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেসার সভাপ্রধানে ও ভাইস চেয়ারম্যান জিএস তছলিম এর সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশানের স্ত্রী সালমা আক্তার রূপালী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, আ: মান্নান, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সম্পাদক আ: ছোবহান লিটন।
এসময় উপস্থিত ছিলেন,ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন প্রমুখ।


এই বিভাগের আরও খবর