শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতির হাইমচরের কমিটি গঠন

reporter / ৬৯৩ ভিউ
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
বাংলাদেশ সহকারি শিক্ষক, হাইমচর এর ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মনোনীত হয়েছেন কেভিএন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক  আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন চরভাঙা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুরে আলম।
২৮ আগস্ট সোমবার বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠানে দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক আব্দুর রহমান এর সঞ্চালনায় এবং  বাংলাদেশ সহকারি শিক্ষক সমিতি হাইমচর এর বিদায়ী কমিটির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ এহসানুল হক, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক এম এ মান্নান, বাংলাদেশ মাধ্যমিক সহকারি  শিক্ষক সমিতির চাঁদপুর জেলা সভাপতি মো: বিলাল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মাধ্যমিক সহকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল খায়ের মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহনেওয়াজ।

 


এই বিভাগের আরও খবর