শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বালিয়ায় আওয়ামী লীগ নেতা জিএম ইকবাল হোসেন স্বপনের চেহলাম অনুষ্ঠিত

reporter / ৪৩৮ ভিউ
আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বালিয়া ইউনিয়নের কৃর্তী সন্তান, বিশিষ্ট সমাজসেবক লায়ন জিএম ইকবাল হোসেন স্বপনের চেহলাম অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুমা উত্তর বালিয়া দিঘীরপাড় গাজী বাড়িতে এই চেহলাম অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মরহুমের পরিবারের আয়োজনে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বালিয়া দিঘির পাড় জামে মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। চেহলাম অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মরহুমের আত্মীয়-স্বজন ছাড়াও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিশিষ্টজন অংশগ্রহণ করেন।

চেহলাম অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী,
জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র পরিচালক মোঃ মাইনুল ইসলাম কিশোর, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল্যা পাটওয়ারী, সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. তাজুল ইসলাম মিয়াজী,
বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী,
আমেরিকা প্রবাসী জেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. মোফাজ্জল হোসাইন রিয়াদ, আওয়ামী লীগ নেতা কামাল হাওলদার, যুবলীগ নেতা সোহাগ গাজী প্রমুখ।

নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে পরিবারের পক্ষ থেকে স্বাগত জানান মরহুমের ছোটভাই যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান নিউইয়র্ক স্ট্রেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম মিলন। এসময় মরহুমের বড় ভাই ইসমাইল হোসেন তপন মেম্বার, ছোটভাই জিএম খায়রুল হাবিব, নজরুল ইসলাম লিটন, ভগ্নিপতি মুনসুর আহমেদসহ অন্যান্য আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর, ২০২১ জিএম ইকবাল হোসেন স্বপন (৫৭) বাংলাদেশ স্পেশালজইড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


এই বিভাগের আরও খবর