শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়ানোই হলো ইসলামের মূল নীতি ———–মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি :
হাজীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক, রাজনীতিবিদ ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের নিয়ে দোয়া মিলাদ ও ইফতারের আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজিলের সভাপতিত্বে অডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতা করেন, চাঁদপুর-৫ হাজিগঞ্জ-শাহরাস্তির সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম।
ওই সময় তিনি বলেন, মানুষের বিপদে একজন অন্যজনের পাশে দাঁড়ানোই হলো ইসলামের মূলনীতি। সাহায্যকারীকে আল্লাহ তায়ালা ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন।
দোয়া মিলাদ ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, হাজিগঞ্জ উপজেলা পরিষদের  চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু, হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ (পিপিএম), অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভিন মিলি, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,  কৃষি অফিসার দিলরুবা খানম, হাজীগঞ্জ থানার তদন্ত ওসি ইব্রাহিম খলিল প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ, পৌর কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের কর্মকর্তা-কার্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে দোয়া মুনাজাত করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাশেদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।


এই বিভাগের আরও খবর