শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলবের মুন্সীরহাট মাদ্রাসার কাজ করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠে শ্রমিক গুরুতর আহত

reporter / ৩৪১ ভিউ
আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  মতলব দক্ষিণ  উপজেলার মুন্সীরহাট আল জামিয়াতু রিয়াজুল উলুম কওমী মাদ্রাসায় পুরাতন ভবন ভাংতে গিয়ে হাসান কবিরাজ (৩০) নামে এক নির্মাণ  শ্রমিক গুরুতর আহত হয়েছে। রবিবার (৩১ জুলাই) বেলা এগারোটায় এ  দূর্ঘটনাটি ঘটে। শ্রমিক হাসান মারা গেছে আবার কপউ বলেছে বেচেঁ আছে  এমন সংবাদটি  ছড়িয়ে পড়লে   স্থানীয় বিক্ষুব্ধ  এলাকাবাসী মতলব বাবুরহাট পেন্নাই সড়কে বিক্ষোভ মিছিল করে ।  এতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে।সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার এস আই হাবিবুর রহমান  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।     আহতকে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন ।  আহত শ্রমিক হাসানের বাড়ী দক্ষিণ পুর্ব দিথলদী গ্রামের মৃত বিল্লাল কবিরাজের ছেলে ।
এ বিষয়ে এলাকার একাধিক ব্যাক্তিরা জানান মাদ্রাসা কতৃপক্ষের অসাবধানতার কারনে এ ঘটনা ঘটেছে। এর আগেও একই স্থানে বিদুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছিল । মাদ্রাসা পরিচালনা কমিটির একাধিক সদস্যরা বলেন সভাপতি মোশাররফ হোসেন ছনু প্রধান ও মোহতামিম মাওলনা তাজুল ইসলাম কারো সাথে আলোচনা ছাড়াই বিভিন্ন কাজ করে আসছে এ র্দুঘটনার জন্য তারা দায়ী ।  আহত হাসানের বর্তমানে শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন রয়েছে তার শরীরের বেশীর ভাগ পুরে গেছে ।
মাদ্রাসার মোহতামিম নজরুল ইসলাম বলেন ঘটনাটি আমি শুনেছি। রোগি বর্তমানে ভাল আছে । আমরা চিকিৎসার খোজ খবর নিচ্ছি ।  মাদ্রাসার সভপতি মোঃ মোশাররফ হোসেন ছনু মিয়া বলেন শিড়ি ভাংগার কাজ নিয়েছে মিজান নামে এক ঠিকাদারের  গাফিলতিতে এ ঘটনা ঘটেছে। আমি তাকে দেখতে ঢাকা যাচ্ছি ।


এই বিভাগের আরও খবর