শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

reporter / ২৫৮ ভিউ
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সাইফুর রহমান সবুজঃ
মতলব দক্ষিণে নুপুর আক্তার  (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল এলাকা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূ নুপুর আক্তার মতলব দক্ষিণ উপজেলার  তেলীমাছুয়াখাল গ্রামের মুন্সি বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে।  নুপুরের বাবাসহ স্বজনদের অভিযোগ নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গৃহবধূ নুপুরের পরিবার জানায়, গত শুক্রবার মধ্যরাতের কোনো একসময় নুপুরকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের সামনে ফেলে রেখেছে তাঁর স্বামী রিয়াদ খন্দকার। পরে ভোর রাতে সেহরি খেতে ঘর থেকে বের হলে নুপুরের দাদি তাঁর লাশ দেখতে পেয়ে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নুপুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মতলব দক্ষিণ থানার ওসি মো.হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ  উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের  পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর