মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিন উপজেলার ট্রাকের ধাক্কায় ৭ম শ্রেনীর এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে পশ্চিম নাগদা এলাকায় । আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করা হয়েছে ।
সরজমিনে জানাযায় ১৩ আগষ্ট বিকাল সারে ৫টার সময় উপজেলার বাবুরহাট – মতলব – পেন্নাই সড়কে খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা এলাকায় সাইকেল যোগে বাড়ী ফিরার সময় মধ্যে নাগদা জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম (১৩) কে একটি ট্রাক ধাক্কা দেয় । এ সময় সিয়াম রাস্তায় পাশে ছিটকে পরে যায় । আশেপাশে লোকজন আহতকে প্রথমে নারায়নপুর বায়জিদ মেমোরিয়াল হাসপাতালে পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অর্বনতি হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন ।
আহত সিয়ামের বাড়ী পশ্চিম নাগদা প্রধানীয়া বাড়ী তার পিতার নাম মোঃ মোস্তফা প্রধান সে দুই ভাই এক বোনে মধ্যে সবার বড় । এদিকে নারায়নপুর চৌরাস্তা এলাকা থেকে ট্রাকটি জনতা আটক করে পুলিশে হাতে তুলে দেয় ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন খবর পেয়ে আমি ঘটনাস্হল পুলিশ পাঠিয়েছি। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে ।