শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলবে বৃদ্ধ পিতার বসত ঘরে হামলা ও ভাংচুর করলেন সন্তানরা

reporter / ৩৮২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলবে বৃদ্ধ পিতার বসত ঘরে হামলা ও  ভাংচুর করেছে তার সন্তানরা এ সময় নগদ টাকা স্বর্ন অলংকার লুট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে এ ঘটনাটি মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডে।
সরজমিনে জানাযায় মতলব পৌরসভার  ঢাকিরগাঁও গ্রামের মকবুল হোসেন (৭৫) এর সাথে দির্ঘদিন যাবত জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল তার আগের সংসারের সন্তান সফিক বকাউল ও বিপ্লব বকাউলের সাথে এরই সুত্র ধরে গত ৯ এপ্রিল বেলা ১১টার সময় দুই ভাই ও  শাজাহান বেপারী,  এবায়েদউল্লাহ, সায়েদ, ডলি ও রিনা গংরা বসত ঘরে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর, লুটপাট ও মারধর করে।
এ সময় মকবুল হোসেনের ঘরে থাকা এক লক্ষ টাকা ও স্ত্রী পেয়ারা বেগম ও তার মেয়ে নুরজাহানের গলায় থাকা দুইটি স্বর্নের চেইন নিয়ে যাওয়ার সময় আমি বাধা দিলে পেয়ারা বেগমকে মারধর করে এবং প্রাননাশের হুমকি দেন । এ ঘটনায় পেয়ারা বেগম বাদী হয়ে মতলব দক্ষিন থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে বৃদ্ধ পিতা মকবুল হোসেন বলেন ঢাকিরগাঁও বাড়ীর ৭ সতাংশ জায়গার মধ্যে ২০০১ সালে আমি আমার দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী পেয়ারা বেগমের নামে তিন সতাংশ জায়গা লিখে দেই পরে বাবুরহাট – পেন্নাই সড়ক নির্মানের সময় ওই তিন সতাংশের মধ্যে দুই সতাংশ ৬০ পয়েন্ট একওয়ার করে নিয়ে যায়। বাকী জায়গা পরে আমার স্ত্রী নামে লিখে দেই। এ জায়গার পরিবর্তে আমার  ছেলেদের নামে বোয়ালীয়া গ্রামের ২৩ সতাংশ জায়গা লিখে দেই। কিন্তুু তারা এলাকার একটি কুচক্রী মহলের কথায় আমার বাড়ীতে হামলা চালিয়ে সব কিছু তছনছ করে দিয়েছে আমি এখন স্ত্রী ও মেয়েকে নিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ বিষয়ে মকবুল হোসেনের ছেলে সফিক বকাউল বলেন ঢাকিরগাঁও বাড়ীর জায়গায় আমাদের নামে লিখে দিয়েছিলেন পরে জায়গা আমাদের না দিয়ে আমার সৎমার নামে লিখে দিয়েছে। বোয়ালীয়া যে জায়গা আমাদের দিয়েছে সে জায়গা আমার মায়ের নামে আমরা এক লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে সে জায়গা ক্রয় করেছি। আমার সৎমা পেয়ারা বেগম প তার মেয়েসহ লোকজন নিয়ে আমার বসত ঘরে হামলা চালিয়েছে।


এই বিভাগের আরও খবর