শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব উত্তরে কৃষি জমিতে ড্রেজিং করায় মেশিন ভাংচুর

reporter / ৪৩৩ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলার নবুরকান্দি বিলে কৃষি জমিতে ড্রেজিং করার অপরাধে একটি ড্রেজার মেশিন ও পাইপ ভাংচুর এবং একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান।
স্থানীয় বাসিন্দারা জানান, নবুরকান্দি গ্রামের মো. আলাউদ্দিন মাস্টার দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিলেন। এতে করে কৃষি জমি বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসী প্রতিবাদ করেও লাভ হয়নি। খবর পেয়ে ওই স্থানে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ি ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।
এছাড়াও গজরা বাজারের বোরহান উদ্দিন সরকার ফার্মেসীতে অবৈধ যৌন উত্তেজক ওষুধ, মেয়াদ ও দর বিহীন এবং অননুমোদিত পশুর ওষুধ পাওয়ায় মালিক বোরহানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিনসহ পুলিশ সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর