শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

মতলব উত্তরে বাগানবাড়ি ইউনিয়নে  প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

reporter / ৪৪১ ভিউ
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

মতলব উত্তর ব্যুরো
 মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের চার শতাধিক গরিব অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে (৮ জানুয়ারী) সকালে ২নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।
প্রধান অতিথির বক্তব্যে , গাজী শরিফুল হাসান বলেন উপজেলার একটি মানুষও যেনো এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে আশেপাশের দরিদ্র শীতার্ত মানুষের জন্য কিছু করতে পারি তাহলে বাংলাদেশের কোনো মানুষ শীতের কারণে কষ্টে থাকবে না।
২ নং বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, ইউনিয়ন পরিষদ সচিব মহিউদ্দিন আহমেদ সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ ছন্দু, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মাসুদুর রহমান খোকন,উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন মাহতাব জিকু,রফিকুল ইসলাম রিয়াদ, হেলাল জমাদার, ছাত্রলীগ নেতা তোফায়েল জমাদার, দলীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সকল মেম্বারবৃন্দ।


এই বিভাগের আরও খবর