শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের যৌথ অভিযান, ৬ হাজার টাকা অর্থদন্ড

reporter / ৩০১ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার মতলব দক্ষিণে পৌর বাজারস্থ এলাকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনাকালে লাইসেন্স বীহিন গবাদি পশুর খাদ্য বিক্রয় এবং পশু চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত গবাদি পশুর এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের আওতায় ২ ব্যবসায়ীকে নগদ ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আজ ২২ আগস্ট রোজ সোমবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা ও অর্থদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া।
অভিযান সূত্রে জানা যায় যে, বাজারে লাইসেন্স বিহীন পশুখাদ্য ও প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক ঔষধ বিক্রয়ের অপরাধে ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হয়েছে। অনেক ক্ষুদ্র চাষী রয়েছেন যারা পরামর্শের জন্য সরাসরি এসব প্রতিষ্ঠানে চলে আসেন। তখন অনেক অসাধু ব্যবসায়ী নিজের ব্যবসায়িক লাভের উদ্দেশ্যে প্রেসক্রিপসন ব্যতীত মনগড়া ঔষধ দিয়ে চাষীদের বিদায় করে থাকেন।
এর ফলে চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। এরূপ জটিলতায় যেন চাষীগণ ক্ষতিগ্রস্থ  না হয় তাই মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ এর আওতায় ২জন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের আওতায় ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া বাজারে কাঁচা মাংসের দোকানগুলোতে মাংসের মান সঠিক ভাবে  নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা তা যাচাই করা হয়।
এসময় অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মুহাম্মাদ জাকির হুসাইন, সহযোগিতা প্রদান করেন মতলব দক্ষিণ থানা পুলিশের সদস্যগণ।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট সেটু কুমার বড়ুয়া বলেন, গবাদি পশু বা মৎস্য চাষীগণ সরাসরি আপনাদের স্বরনাপন্ন হলে, চাষীদের উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে পরামর্শের জন্য উদ্বুদ্ধ করবেন। গবাদি পশুর খাদ্য ও  মেডিসিন বিক্রয়ে লাইসেন্স বিহীন কোন প্রতিষ্ঠান বাজারে থাকতে পারবে না।
ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর