শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২

মোঃ মিজানুর রহমানঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর এলাকা থেকে ২ ফেব্রুয়ারি বিকালে ৩ কেজি গাঁজাসহ শাকিল(২০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সে কুমিল্লার বুড়িচং উপজেলার শাহসিলার বাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে থানার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই তরুন ফোর্স নিয়ে কাশিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজাসহ শাকিল নামের এক যুবককে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে শাকিলকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি পলিথিনে মোড়ানো তিন কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।


এই বিভাগের আরও খবর