শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব দক্ষিণে দলীয় নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ

reporter / ২২১ ভিউ
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
—– নুরুল আমিন রুহুল এমপি 
 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শিক কর্মী হিসেবে তাঁর নির্দেশনায় চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করছি। আমাদের লক্ষ্য হলো একটি মানুষও যাতে অভুক্ত না থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে চলমান রেখেছি। আগামীতে ও থাকবে।  বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান চাঁদপুর – ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
তিনি আরোও বলেন, বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে বার বার ক্ষমতায় আনতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চাঁদপুর –২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত তহবিল হতে মতলব দক্ষিণ উপজেলার ৬ ইউনিয়ন ও পৌরসভার ৯ ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। গত ১৪ এপ্রিল  পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে  এ ঈদ উপহার বিতরণ করেন আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল এমপি। দুপুর বারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ উপহার ( বস্ত্র)  বিতরণ অনুষ্ঠানে  উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর যুবলীগের সভাপতি মোঃ সোহাগ সরকার,  উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক যুথিস্টির চন্দ্র শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম প্রমুখ। পরে নায়েবগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, খাদেরগাঁও ইউনিয়ন, নারায়নপুর ইউনিয়ন, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ ইউনিয়ন এবং মতলব পৌরসভা কার্যালয়ে  ৯ ওয়ার্ডেসহ সহস্রাধিক দলীয় নেতাকর্মীদের মাঝে শাড়ী, লুঙ্গী ও নগদ টাকা প্রদান করা হয়।এছাড়া বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এমপির উদ্যেগে বিদ্যালয়ের সভাপতি মোঃ আল মাহমুদের নিজস্ব অর্থায়নে ৩ শতাধিক  গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়। বিতরণ কালে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর