শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মতলব দক্ষিণে ভাবির বিরুদ্ধে ননদকে লাথি মেরে হত্যার অভিযোগ

reporter / ৩৫১ ভিউ
আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ  মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামে মাকসুদা আক্তার (৫০) নামের এক নারীকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে তার ভাবি কোহিনুর আক্তারের বিরুদ্ধে। রোববার (১২ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মাকসুদার বিয়ে হয়। কিন্তু বিয়ের পাঁচ বছর পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তখন স্বামীর কাছ থেকে ৫০ হাজার টাকা পান তিনি। সেই টাকা ভাই মনির হোসেনের কাছে জমা রাখেন মাকসুদা। পরবর্তীতে এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে প্রায়ই বিবাদ লেগে থাকত।
শনিবার মনির হোসেন গরু বিক্রি করে ৩ লাখ টাকা পান। সেখান থেকে ৫০ হাজার টাকা দাবি করেন মাকসুদা। কিন্তু মনির টাকা দিতে অপারগতা জানান। আজ বিকেলে পুনরায় মাকসুদা তার পাওনা ৫০ হাজার টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন মনির।
এ নিয়ে মনির, মাকসুদা ও মনিরের স্ত্রী কোহিনুরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর সজোরে মাকসুদার তলপেটে লাথি মারেন। এতে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারান তিনি। পরবর্তীতে ঘটনাস্থলেই মারা যান।
মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


এই বিভাগের আরও খবর