শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব দক্ষিণে মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে  সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

reporter / ২৯৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
শিশু শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ১৬০নং পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে থেকে ৩ জনকে ট্যালেন্টপুলে ও ৭ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হবে। হল দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহান লতা, নজরুল ইসলাম ঢালী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন খাদেরগাঁও ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম, মিয়াজী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সিরাজুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আ. মজিদ প্রধান।
মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান উপদেষ্ঠা সিরাজুল ইসলাম বলেন, মিয়াজী ফাউন্ডেশন একটি মেধা বিকাশের সেবামূলক প্রতিষ্ঠান। আমরা প্রতি বছর ছাত্রদের মেধা বিকাশ, মানবসেবায় উৎসাহদান, চারিত্রিক মাধুর্যের সৃষ্টি, মৌলিক মানবীয় গুণাবলি অর্জনসহ জীবন জগতের স্রষ্টার প্রতি আনুগত্যশীল সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন, মিয়াজী ফাউন্ডেশনের কর্মকর্তা মুরাদ ময়িাজী, এনামুল হক জসিম, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক আরিফ বিল্লাহ, মাহফুজুর রহমান ঢালী।
উল্লেখ্য, দুবাই’তে বসবাসরত মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের কৃতিসন্তান মো. শাহাদাত হোসেন মিয়াজী ২০২২ সালে মিয়াজী ফাউন্ডেশনটি গঠন করেন। প্রতিষ্ঠার পর আজ অবধি ফাউন্ডেশনটি আর্তমানবতার কল্যাণে কাজ করছে।


এই বিভাগের আরও খবর