শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় হাইমচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

reporter / ৩৮৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
সাম্প্রতিক সময়ে ভারতে মহানবী (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর শানে কটুক্তির মন্তব্যের প্রতিবাদে হাইমচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবিতে শ্লোগান দেন উপস্থিত জনতা।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১০টায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ও থানা মোড়ে এসে প্রতিবাদ সমাবেশে রূপ ন্যায়।
সমাবেশে হাইমচর উপজেলা ওলামা মাশায়েখ এর পক্ষে বক্তব্য রাখেন গন্ডামারা এ বি এস ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদী, আলগী বাজার আলিম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা আলমগীর হোসাইন, সরকারি হাসপাতাল জামে মসজিদের খতীব মাওলানা মোঃ জুলফিকার হাসান মুরাদ, ইমদাদুল উলুম কওমি মাদরাসার পরিচালক মুফতি শফিকুল ইসলাম, জনতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ আবু বকর সিদ্দিক প্রমূখ।
এসময় বক্তারা বলেন- ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাবেক মুখপাত্র নুপুর শর্মা টেলিভিশন শো তে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে। সেই সাথে দলটির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিন্দালও নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে টুইট করেছে। বিশ্ব নবীর শানে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তারা বলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এই হাইমচর থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কটুক্তিকারী দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসির দাবী করছি।
তারা বলেন- অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, তবে বিশ্বের মুসলিম দেশগুলো ভারতকে ঘৃণার সাথে বয়কট করবে। ভারতের সকল পণ্য বয়কট করবে। মুসলিম দেশগুলো থেকে ভারতীয় নাগরিকদের তাড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে ভারত অভিমুখে লংমার্চ করা হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন, হাইমচর সরকারি কলেজের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, কাটাখালী আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শরীফ হোসাইনসহ বরেণ্য ওলামা মাশায়েখ,রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের তৌহিদী জনতা।


এই বিভাগের আরও খবর