শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

মুন্সীরহাট কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

reporter / ৩৫৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ  মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেন, আজকের শিক্ষার্থীরাই   সু শিক্ষা গ্রহণ করে  আগামী  দিনে দেশ গড়ার দায়িত্ব নিবে।  পড়ালেখার ছাড়া কেউ  উন্নতির দিকে অগ্রসর হতে পারে না। আজকের  শিক্ষার্থীরাই একদিন  ভাল ফলাফল অর্জন করে  মুন্সীরহাট কলেজের সুনাম বয়ে আনবে । এ কলেজের একঝাক মেধাবী শিক্ষকদের প্রচেষ্টায় কলেজের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। আগামী দিনেও এই কলেজের ফলাফল অনেক ভালো হবে। এছাড়া এই কলেজের উন্নয়নমূলক কাজগুলো অচীরেই সম্পন্ন করা হবে। কলেজের প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার বিশ্বাস মুন্সীরহাট কলেজটি আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে আরো বেশি ভূমিকা রাখবে। মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও প্রথম ক্লাশ অনুষ্ঠানে ১ ফেব্রুয়ারি কলেজ মিলনায়তনে আনন্দঘন পরিবেশে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।  কলেজ গভর্নিং বডির সভাপতি এমএ আজিজ বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী সদস্য এসএম মোর্শেদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের নেতা ফারুক বিন জামান, কলেজের প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, কলেজের নবীন শিক্ষার্থীর অভিভাবক বাদল নন্দীসহ কলেজের শিক্ষকবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। কলেজের নবীন শিক্ষার্থীদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের প্রভাষক মোঃ গোলাম মোস্তফা। এ সময় মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক,  কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছবির ক্যাপসনঃ মুন্সিরহাট কলেজে নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ।


এই বিভাগের আরও খবর