শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

রয়মনেন নেছা মহিলা কলেজের নতুন ভাইস প্রিন্সিপাল অরুণ চন্দ্র সরকার

reporter / ৪৪৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

 মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলা সদরে অবস্থিত রয়মনেন নেছা  মহিলা ডিগ্রি কলেজের নতুন ভাইস প্রিন্সিপাল হিসেবে অরুন চন্দ্র সরকার যোগদান করেছেন। এর পূর্বে তিনি মতলব উত্তর উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অরুন চন্দ্র সরকার মতলব পৌরসভার মধ্য কলাদী গ্রামের স্বর্গীয় হীরা লাল সরকারের ছেলে।মাতা আরতী দত্ত। স্ত্রী তাপসী রাণী সুত্রধর( গৃহিণী)।সাংসারিক জীবনে ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। তিনি ১৯৮৭ সালে এসএসসি, ১৯৯১ সালে এইচএসএসসি, ১৯৯৩ সালে বিএসএস  এবং ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্র  বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে বিগত ২০০০ সালে  সুজাতপুর ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।২০১০ সালে  ওই কলেজের সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ২০২৩ সালের ৯ জুলাই পর্যন্ত কর্মরত  ছিলেন। ১০ জুলাই রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজে ভাইস প্রিন্সিপাল হিসেবে ঢ়োগদান করেন।অরুন চন্দ্র সরকার শিক্ষকতার পাশাপাশি একজন আন্তর্জাতিক  মানের দাবাড়ু। আন্তর্জাতিক রেটেড দাবাড়ু এবং ৯বার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে জগন্নাথ হল চ্যাম্পিয়ান, ১৯৯৭ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ে রানার আপ হন এবং ১৯৯৯ সালে বোম্বাই আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতারয় অংশগ্রহণ করেন। ভাইস প্রিন্সিপাল অরুন চন্দ্র সরকার রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের পড়ালেখার মানোন্নয়নে সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সকল পেশার মানুষের সর্বাত্বক সহযোগিতা কামনা করেছেন।


এই বিভাগের আরও খবর