শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

রূপগঞ্জে বিচার-শালিসে হামলা,দুই ভাইকে কুপিয়ে জখম- গ্রেপ্তার-৫

reporter / ৩৯৫ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

 মাহবুব আলম প্রিয় : 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতা মিমাংসায় বসা  বিচার-শালিসে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের উপর হামলা চালিয়ে খুঁর দিয়ে পুঁচিয়ে জিহাদ ও সফিউল্লাহ নামের দুই ভাইকে গুরুতর জখম করেছে। এ ঘটনায় পুলিশ হামলাকারীদের মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছেন। ঘটনাটি ঘটেছে
 বুধবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে। এ ঘটনায় আহতদের মামা মুনসুর মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার পুবেরগাঁও এলাকার মোশারফ হোসেন, ইয়াসিন আহাম্মেদ শিশির, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আলামিন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত/ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গত দুই মাস আগে পুবেরগাঁও এলাকার একটি বাউল গানের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনা নিয়ে আব্দুল্লাহদের সঙ্গে ইয়াছিনদের কথা কাটাকাটি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। ওই ঘটনায় গত এক সপ্তাহ আগে এক পক্ষ আরেক পক্ষকে মারধর করেন।
এ নিয়ে এলাকায় উভয় পক্ষ বুধবার রাতে পুবেরগাঁও মোল্লাপাড়া ক্যাডেট মাদ্রাসা মাঠে বিচার-শালিসের আয়োজন করেন। ওই শালিসে উপস্থিত ছিলেন, ভোলাব ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ব্যবসায়ী মঈন মোল্লা, খোকন, তমিজ উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিচার-শালিসে মিমাংসার শেষ পর্যায়ে আব্দুল্লাহদের পক্ষকে ইয়াছিনদের পক্ষের কাছে ক্ষমা চাইতে বলেন বিচারকরা। এসময় ক্ষমা চাইতে গেলে প্রতিপক্ষ ইয়াছিনসহ তাদের পক্ষের মোশারফ হোসেন, সফিউল্লাহ, সোহাগ মিয়া ও আঙ্গারজোড়া এলাকার আলামিনসহ ১০ থেকে ১২ জনের একদল ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে আব্দুল্লাহদের উপর হামলা চালায়। এসময়  হামলাকারীরা খুঁর দিয়ে পুঁচিয়ে জিহাদ ও সফিউল্লাহ নামের দুই ভাইকে গুরুতর জখম করে। পরে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ৫ জনকে গ্রেপ্তার করে।
আহত জিহাদ ও সফিউল্লাহকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই বিভাগের আরও খবর