শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

রূপগঞ্জে মুরগীর ফার্মে মিললো ১১০০ বোতল ফেনসিডিল, গ্রেফতার ২

reporter / ৫২৩ ভিউ
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
রোববার (৯ জুলাই) দুপুরে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল ভোরে উপজেলার মাছিমপুর কান্দিরপাড়া এলাকার হাজী ইয়াকুব আলীর পরিত্যক্ত মুরগির ফার্মের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রূপগঞ্জের মো. ফায়েজ উদ্দিনের ছেলে মো. ফাহিম (২৪) এবং একই থানার মো. লোকমান হাকিমের ছেলে মো. এমদাদুল হক (২৮)।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেফতাররা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করতো। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দেয়ার জন্য বিভিন্ন লোকালয়ের পরিত্যাক্ত বাড়ি-ঘর, ফার্ম, ফ্যাক্টরী ব্যবহার করে ফেনসিডিলের মজুদ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


এই বিভাগের আরও খবর