শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

রূপগঞ্জ বেশি দাম চাল বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

reporter / ৪২৩ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

রূপগঞ্জ প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুটি পাইকারি চালের দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২২ আগস্ট) বিকালে উপজেলার তারাবো বাজারে অভিযান চালানো হয়। এ সময়
মেসার্স  শফিকুল রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা ও মেসার্স যুগল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অধিদফতরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, চাল বিক্রয়ে প্রতারণার অপরাধে দুটি পাইকারি দোকানকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পারা, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে বিক্রি করা ও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা এবং মেসার্স যুগল ট্রেডার্সকে ৩৮ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


এই বিভাগের আরও খবর