শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

লাইসেন্স না থাকায় এবং সরকারী নির্দেশ অমান্য করা নারায়ণপুরে মীম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

reporter / ৫১৬ ভিউ
আপডেট : বুধবার, ৩১ মে, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
 লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র  না থাকায় এবং সরকারি  নির্দেশ অমান্য করে  চিকিৎসা কার্যক্রম  পরিচালনার দায়ে  মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের মীম জেনারেল হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রট ও মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার উপস্থিত থেকে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় ঘোষনা করেন।
ওই সময় হাসপাতালটির লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সিলগালা, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে হাসপাতালের মালিক জসিম উদ্দিনকে ১৫ দিনের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।
গত কয়েকদিন আগে ওই হাসপাতালটিতে অভিযান চালানো হয় এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৩ কার্যদিবসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। সে আইন অপমান্য করায় গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বোরহান উদ্দিন, ডাঃ রতন চন্দ্র দাস, মতলব প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম  ও নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েম মাস্টার।


এই বিভাগের আরও খবর