শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

লিজেন্ডস রূপগঞ্জ ক্রিকেট টীমের জার্সি উন্মোচন

reporter / ৪৪৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

এসএসসি ব্যাচ ২০০০ সংগঠনের সামাজিক স্বেচ্ছাসেবী কর্মযজ্ঞের প্রতিশ্রুতি
মাহবুব আলম প্রিয়ঃ
এসএসসি ব্যাচ ২০০০ সালের গ্রুপ ভিত্তিক প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন   লিজেন্ডস বাংলাদেশের অধীনে রূপগঞ্জ লিজেন্ডস ক্রিকেট টীমের জার্সি উন্মোচন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এনাম হাসান স্মৃতি টূর্ণামেন্ট নামে এ জার্সি উন্মোচিত হয়।
এতে রূপগঞ্জ লিজেন্ডস এর সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা গ্রুপ এডমিন নূরে সখিনা দীনা আমিন,  লিজেন্ডস রূপগঞ্জের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জনি, সহ সভাপতি মোরশেদ আলম, আবু বকর ছিদ্দিক, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নবীউর রহমান, কাউন্সিলর আবু নাঈম প্রমূখ।
এ সময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে  জার্সি উন্মোচনকালে তার বক্তব্যে বলেন, শিক্ষা জীবনের স্মৃতি ধরে রাখতে আমাদের ২০০০ সালে সারাদেশে এসএসসি পাশ করা বন্ধুরা মিলে লিজেন্ডস বাংলাদেশ সংগঠন করেছি৷ এ সংগঠনের মাধ্যমে আমরা রূপগঞ্জে ১৭০ জন বন্ধু  মিলে লিজেন্ডস রূপগঞ্জ গঠন করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে মাদকমুক্ত সমাজ ও  দারিদ্রের সহযোগীতাসহ দেশের স্বার্থে নিজেদের নিয়োজিত করা।


এই বিভাগের আরও খবর