শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শনিবার চাঁদপুরে ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

reporter / ৪৪৪ ভিউ
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুরে উৎসাহ উদ্দীপনা নিয়ে “বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” স্লোগানকে ধারন করে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন হতে যাচ্ছে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৩ জুলাই শনিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী শুরু হওয়া এই মেলা চলবে ২৯ জুলাই পর্যন্ত।
জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর জেলা কার্যলয়ের আয়োজনে এই মেলা হতে যাচ্ছে।
এদিকে বৃক্ষমেলায় উদ্বোধনী দিনে চাঁদপুর জেলা প্রাশাসক কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বৃক্ষমেলায় উদ্বোধনী দিনের আলোচনা সভায় অংশ নিবেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দীন আহমেদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, পৌরসভায় মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম দেওয়ান প্রমূখ।
উল্লেখ্য, বৃক্ষমেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা সম্বলিত ষ্টল থাকবে। যা শিক্ষামন্ত্রীসহ আন্যান্য অতিথিবৃন্দ উদ্বোধনী দিন ঘুরে দেখবেন।


এই বিভাগের আরও খবর