শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

শনিবার মরহুম আব্দুল করিম পাটোয়ারীর ২৩ তম মৃত্যুবার্ষিকী

reporter / ৩৭৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

আগামীকাল ২১ জানুয়ারি (শনিবার) চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, ব্যক্তিত্ব, সাবেক গণ পরিষদের সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক ২ বারের সফল চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মরহুম আব্দুল করিম পাটোয়ারীর (২৩ তম) মৃত্যুবার্ষিকী।
তিনি চাঁদপুরের বৃহত্তর আওয়ামী পরিবারের একজন, নির্মোহ, নিরহঙ্কার অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে একনামে চিনতেন।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় করিম চাচা বলে সম্মান করেন এবং এই পরিবারের সাথে তার অন্য রকম সম্পর্ক জড়িয়ে আছে। ২০০০ সালের এইদিনে ভোর ৬ টা ৩৫ মিনিটে আব্দুল করিম পাটোয়ারী, চাঁদপুর শহরের তালতলাস্থল নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চাঁদপুরের স্মরণ কালের এ বিশাল জানাজা শেষে তার বাড়ির সামনে পাটোয়ারী বাড়ী মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুল করিম পাটোয়ারী সকল রাজনীতিক দলের নেতাকর্মী এবং চাঁদপুরবাসীর কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, তাঁর মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ এই মহান নেতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে ভিড় করেন, সর্বত্র নেমে আসে শোকের ছায়া, মরহুম আব্দুল করিম পাটোয়ারী শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন শান্তিপ্রিয় ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এবং নির্ভীক সমাজসেবক। চাঁদপুর পৌরসভাকে আধুনিকায়ন করতে তাঁর চিন্তা-চেতনা ও পরিকল্পনা ছিলো অতুলনীয়, সেজন্যে চাঁদপুরবাসী এখনো তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে আসছে।
তার ২৩ তম মৃত্যুবার্ষিকি উপলক্ষে পারিবারিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২১ শে জানুয়ারি শনিবার পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচি মধ্যে রয়েছে সকাল থেকে কোরআন খতম, বাদ আছর পাটোয়ারী বাড়ী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কবর জিয়ারত।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী সমর্থক এবং সর্বস্তরের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন, মরহুমের জ্যেষ্ঠপুত্র চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।


এই বিভাগের আরও খবর