শিরোনাম:
নিখোঁজ সংবাদ মতলবে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা  কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত কচুয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন শিক্ষা মন্ত্রী ডক্টর  এহসানুল হক মিলন মতলব দক্ষিণে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মতলব উত্তরে টিম ঐক্য মানবসেবা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ মতলব দক্ষিণে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ইফতার মাহফিল হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত মতলব দক্ষিণে ৩৬ মাদ্রাসা-এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

শহরের প্রতাপ সাহা রোডের দুরবস্থার পরিদর্শনে গেলেন জেলা প্রশাসক

reporter / ৫৫৩ ভিউ
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুর শহরের দীর্ঘদিনের অবহেলিত প্রতাপ সাহা রোডের দুরবস্থা সরেজমিনে দেখতে গিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে তিনি শহরের আলীম পাড়া প্রতাপ সাহা রোড এলাকার বিভিন্নস্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সড়কটির খানা-খন্দ, কাদা-পানি জমে থাকা স্থান এবং খোলা ড্রেনের সমস্যাগুলো ঘুরে ঘুরে দেখেন। তিনি স্থানীয়দের কাছে সরাসরি ভোগান্তির কথা শোনেন এবং সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, কয়েক যুগ ধরে প্রতাপ সাহা রোড সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি পেলেও কাজ হয়নি। এই সড়কটি সংস্কার হলে শহরের যানজট অনেকাংশে কমবে এবং চলাচল সহজ হবে বলে তাদের প্রত্যাশা।

উল্লেখ্য : এক দেড় মাস পূর্বে দৈনিক চাঁদপুর কণ্ঠে চাঁদপুর শহরের সবচেয়ে অবহেলিত প্রতাপসাহ রোড।। কয়েক যুগেও হয়নি সংস্কার শিরোনামে একটি স্বচিত্র সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে এবং স্থানীয়দের আবেদনের জন্য তিনি স্বশরীরে এ পরিদর্শনে যান।


এই বিভাগের আরও খবর