শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে অসুস্থ ছেলেকে বাঁচাতে এক দিনমজুর পিতার আকুতি

reporter / ৫২৪ ভিউ
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শাহরাস্তিতে অসুস্থ ছেলেকে বাঁচাতে এক পরিবারের আকুতি
ফারাবি’র চিকিৎসা সহায়তা ফান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশগ্রহণ
ফারহান ইসলাম ফারাবি। বয়স ২৮ মাস।
পিতা- ইয়াসিন হোসেন, মাতা-ফারিয়া আক্তার, সাং দেবকরা (গাইন বাড়ি), উপজেলার মেহার দক্ষিন ইউনিয়ন।
অত্যন্ত অসহায় ও গরীব ঘরে জন্ম নেয় এই শিশুটি। সে লিভার স্টেরোজ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। দেশের বড় বড় হসপিটাল গুলোতে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বাংলাদেশে ফারাবির এই রোগের চিকিৎসা নেই। তাই তাকে ভারতের মাদ্রাজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তারগন।

চিকিৎসা সহায়তা ফান্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি ওই শিশুর মায়ের হাতে তাঁর অংশগ্রহণের অর্থ তুলে দেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন। দিনমজুর পিতার ঘরে জন্ম নেয়া এই শিশুটি লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছে। দেশের বড় বড় হসপিটালগুলোতে তাকে চিকিৎসা প্রদান করা হয়েছে। বাংলাদেশে ফারাবির এই রোগের চিকিৎসা নেই। তাই তাকে ভারতের মাদ্রাজে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তারগন। তাকে বাঁচাতে ৭/৮ লক্ষ টাকার প্রয়োজন।
শিশু ফারাবিকে বাঁচাতে তার পরিবার সকলের দ্বারস্থ হয়েছেন। ফুটফুটে এই শিশুটিকে বাঁচাতে দেশে-বিদেশে থাকা সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।
সবাই কিছু কিছু আর্থিক সহযোগিতা করলে এই শিশুটিকে বাঁচানো সম্ভব। তাই সবাই আপনাদের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
সহায়তা পাঠানোর ঠিকানা:
ফারিয়া আক্তার (অসুস্থ শিশুর মা)
পার্সোনাল বিকাশঃ ০১৭৬৮ ১৯৪৫৯১


এই বিভাগের আরও খবর