শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাটি ও গাছ কাটার অভিযোগ : পুলিশ দেখে পালালো দুষ্কৃতকারীরা

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
শাহরাস্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈত্রিক সম্পত্তি থেকে জোরপূর্বক মাটি ও গাছ কাটার অভিযোগ উঠেছে।  মঙ্গলবার সকালে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ফটিখখিরা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোঃ দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তি থেকে একই গ্রামের মোঃ আমির হোসেন, মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানিসহ সংঘবদ্ধ দল নিয়ে আদালতে নিষেধাজ্ঞ অমান্য করে দেলোয়ার হোসেনের পৈত্রিক সম্পত্তিতে জোরপূর্বক রোপনকৃত গাছ কেটে ও বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

পৈত্রিক সম্পত্তির মালিক মোঃ দেলোয়ার হোসেন তাদেরকে বাধা দিলে তারা সংঘবদ্ধ দল নিয়ে দেলোয়ার হোসেন ও তার ছেলে দিদারুল আলম রুবেলের উপরে আক্রমণ করে। পরবর্তীতে থানা পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ গেলে আমির হোসেন,মাহিদুল ইসলাম মিলন ও তৌহিদুল ইসলাম ছানি গং পালিয়ে যায়।

এ বিষয়ে মোঃ দেলোয়ার হোসেন জানান, আমির হোসেন গং অত্যন্ত দুষ্ঠু প্রকৃতির লোক, তারা আমার পৈতৃক সম্পত্তিতে থাকা গাছ ও মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদেরকে বাধা দিলে ত প্রাণ নাশকের হুমকি দেয়।

তিনি আরো জানান, আদালতের নিকট নিষেধাজ্ঞার একটি অভিযোগ রয়েছে। ওই সম্পত্তির উপরে ১৪৫ ধারা জারি করে আদালত।  কিন্তু প্রতিপক্ষ আমির হোসেন গং আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে অর্ধশতাধিক গাছ কেটে পেলে। ওই সময় বেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ বিষয়ে তিনি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে বলেন, দুষ্কৃতিকারি আমির হোসেন গংদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি দেয়া হোক।


এই বিভাগের আরও খবর