শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter / ৩৫১ ভিউ
আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

আজকে আমাদের দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মী জেলে
————–ইঞ্জিঃ মমিনুল হক 
বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিঃ মোঃ মমিনুল হক বলেছেন,
আজকে শাহরাস্তি-হাজীগঞ্জে আওয়ামীলীগের ঘরে যে দাহ, সে দাহ তারা থামাতে পারে না। এখন তারা আমাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের হাতে থাকার কথা ছিল বেলুন, মাথায় টুপি। মুখে সকল সময়ের হাসি, মিষ্টি মুখ। আজকে আমাদের দলের মহাসচিবসহ হাজার হাজার নেতাকর্মী জেলে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ছাত্রদলের অনেক সিনিয়র নেতাকর্মী জেলে আছে, সেজন্য আজকে ছাত্রদলের জন্মদিন হলেও দিবসটি এ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, অনেক আনুষ্ঠানিকতা ছোট করে দেয়া হয়েছে।
আমরা অনেক প্রোগ্রাম করেছি, আমাদের বিরুদ্ধে অনেক মামলা আছে। প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়। আমরা কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামের একেবারে দ্বারপ্রান্তে আছি। খুব কম সময়েই আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ। আর এ আন্দোলন সংগ্রামের হাতিয়ার হলো আমাদের ছাত্রদল।
শাহরাস্তি উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার কালিয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশের সভাপতিত্বে ও ছাত্রদলের সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী এবং পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, মোঃ আবুল কালাম আতাহার, শাহ মোহাম্মদ আলী , পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।


এই বিভাগের আরও খবর