শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তিতে পানি মিশ্রিত ভেজাল দুধ বিক্রির অভিযান

reporter / ৫৪৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের শাহরাস্তিতে গরুর পানি মিশ্রিত ভেজাল দুধ বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বুধবার সকালে পৌরশহরের মেহার কালীবাড়ি  দুধ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। গরুর পানি মিশ্রিত দুধ ভেজাল নির্ণয়ে অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স‍্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফ‍ায়দুল‍্যাহ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ সুমন মিয়া, আব্দুল্লাহ আল মামুন ও আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। অভিযান পরিচালনাকালে গরুর পানি মিশ্রিত ভেজাল দুধ বিভিন্ন বিক্রেতার দুধ নির্ণয় কালে একজন দুধ বিক্রেতার দুধে ভেজাল নির্ণয় করা হলে তাৎক্ষণিক দুধ বিক্রেতা দৌড়ে পালিয়ে যায়। অন্যান্য দুধ বিক্রেতার দুধ পরীক্ষা করলে সঠিক বলে জানান। ওই সময় দুধ নির্ণয় করে সেনেটারী ইন্সপেক্টর মোঃ ফ‍্যায়দুল্লাহ জানান
১০ জনের গরুর দুধ ল্যাকটোমিটারের সাহায্যে পরীক্ষা করি তার মধ্যে শুধুমাত্র  ছিকুটিয়া গ্রামের আবুল কালাম নামে একজনের ৪লিটার দুধে ভেজাল ছিল অর্থাৎ{১৴৪}ভাগ পানি মিশ্রিত ছিল এবং পানি মিশ্রিত দুধ গুলো ধ্বংস করা হয়।
বিভিন্ন বাজারে ভেজাল দুধের সমাগম রয়েছে। দুধ ক্রেতাগণ লিটার প্রতি ৯০থেকে ১শত টাকা দিয়ে ভেজাল দুধ ক্রয় করেন।  দুধে ভেজাল আছে কিনা ক্রেতারা জানেন না, এতে ক্রেতাগণ প্রতারিত হচ্ছেন।


এই বিভাগের আরও খবর