শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

reporter / ২৬৯ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধিঃ 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিয়া পাড়া দলীয় কার্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ইঞ্জিঃ মমিনুল হক। পৌর বিএনপির সভাপতি মোঃ আবুল খায়ের সিএ’র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারি লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভুঁইয়া, সহ-সভাপতি শাহ্‌ মোহাম্মদ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক  মোঃ আবুল কালাম আতাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মাসুদ শিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন শিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিঃ এবিএম পলাশ, সদস্য সচিব মোঃ আসগর হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর