শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শাহরাস্তিতে শীতের আগমনী বার্তা, দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ

reporter / ২৯৬ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তিতে ভোর থেকেই ঘন কুয়াশা আর ঠান্ডা হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীতের আগমনে দুশ্চিন্তায় নিম্ন আয়ের মানুষ। অর্থনৈতিক সংকট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার শীতবস্ত্র কেনা নিয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ।
নভেম্বরের মধ্যবর্তীতেই শীতের প্রভাবে পড়েছে শাহরাস্তির মানুষগুলো। শীতের তীব্রতা বাড়তে শুরু করায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। এদিকে মাঝরাত থেকে টিপটিপ বৃষ্টির মতো ঝরছে শিশিরের ফোঁটা। সড়কে ঘন কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। তাদের সময় মতো কাজে যেতে বেগ পেতে হচ্ছে। শীত আসায় ভোগান্তিতে বেশি পড়ছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে শুরু করে আর ভোর রাত থেকে কুয়াশার তীব্রতা বেড়ে সূর্য উঠার সাথে সাথে ঠান্ডা কমতে শুরু করে। শীতের আগমনে বাড়ছে ঠান্ডা জনিত রোগ। শিশু রোগীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বয়স্ক রোগীর সংখ্যাও বাড়ছে। শ্বাসকষ্ট, কোল্ড ডায়রিয়ার সঙ্গে দেখা দিচ্ছে ত্বকের সমস্যা। শীত পড়লেও মানুষের হাতে টাকা-পয়সা না থাকায় স্বল্প দামের শীতের কাপড়ের দোকানগুলোতে নেই তেমন ভিড়। হতদরিদ্র ছিন্নমূল মানুষ পুরাতন কাপড় বা খড়কুটো জ্বালিয়ে শীত মোকাবেলার প্রস্তুতি নিচ্ছেন।


এই বিভাগের আরও খবর