শিরোনাম:
দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

শাহরাস্তির মেহের দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

reporter / ৩৬৮ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

শাহরাস্তি প্রতিনিধিঃ
শাহরাস্তির মেহের দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের উৎসব মুখর পরিবেশে  ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার বিকেলে ভোলদিঘী কামিল মাদ্রাসায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমাণ্ডার, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় সম্মেলনে

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মেয়র হাজী আব্দুল লতিফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহের ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, পৌর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মোস্তফা চৌধুরী, বিল্লাল হোসেন তুষার,  যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা খিজির হায়দার, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার।
উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির হিরো, এফ কাদের বাবু, সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মিয়াজী, আলমগীর হায়দার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইস্কান্দার মির্জা সুমনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মোঃ শামছুদ্দিন আহমেদ (টুলিপ) পাটোয়ারী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম  নির্বাচিত হন।


এই বিভাগের আরও খবর