নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের কৃতিসন্তান শিল্পপতি আলহাজ্ব নুরউদ্দিন পাটোয়ারীর মা মাকসুদা বেগম আর নেই। (ইন্নালিল্লাহি..রাজিউন)। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সকালে জৈষ্ঠ্য পুত্র নুরউদ্দিন পাটোয়ারীর পুরান ঢাকার আগামাছি লেনে পাটোয়ারী ভবনে ইন্তেকাল করেন। বাদ আসর ঢাকা আগামাছি লেনে মসজিদের মাঠে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। রাত ৮টার সময় নিজ গ্রাম মাইজকান্দি বালুর মাঠে দ্বিতীয় জানাজা শেষে হাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫। তিনি দীর্ঘদিন ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৩ ছেলে ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে মাকসুদা বেগম বার্ধক্যজনিতসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানা গেছে।